খেলার বিভাগ > টেনিস
৬-০, ৬-০ সেটে জয়।
মাত্র ৫৭ মিনিটের লড়াইয়ে ১৩ নম্বর আমেরিকার আমান্ডা অ্যামান্ডাকে স্ট্রেট সেটে (৬-০, ৬-০) উড়িয়ে দিলেন অষ্টম বাছাই পোল্যান্ডের ইগা শিয়নটেক। শেষ বার ১৯১১ সালে উইম্বলডনে মহিলাদের সিঙ্গলস ফাইনালে ডরোথি ল্যাম্বার্ট চেম্বার্স ৬-০, ৬-০ হারিয়েছিলেন ডোরা বুথবিকে। ১৯৮৮ সালে স্টেফি গ্রাফ ৬-০, ৬-০ হারিয়েছিলেন নাতাশা জ়েরেভাকে। তবে সেটা ফরাসি ওপেনের ফাইনালে। শনিবার উইম্বলডন ফাইনালে একটা গেমও জিততে পারলেন না আনিসিমোভা। দাঁড়িয়ে দাঁড়িয়ে হারতে হল তাঁকে। দর্শকেরাও এই ফাইনাল দেখে হতাশ। সেমিফাইনালে অঘটন না ঘটলে ফাইনালে শিয়নটেক বনাম সাবালেঙ্কার লড়াই হয়তো অনেক টান টান হত। তবে খুশি শিয়নটেক। প্রথম বার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন তিনি। কেরিয়ারে তাঁর ছ’নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতলেন পোল্যান্ডের তারকা।
গফ এবার প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন। বাকি ছিলেন সাবালেঙ্কা। তাঁকেও সেমিফাইনালে হারিয়ে চমক দিয়েছিলেন আনিসিমোভা। ফলে শিয়নটেকের সামনে লড়াই সহজ ছিল। ঠান্ডা মাথায় তা জিতে নিলেন তিনি। ২০২৪ সালে ফরাসি ওপেন জেতার পর চারটে গ্র্যান্ড স্ল্যামে নেমে জিততে পারেননি তিনি। অবশেষে ঘাসের কোর্টে হাসি ফিরল তাঁর মুখে।