• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > টেনিস

ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে সিনার

জিতলেন ৬-১, ৬-৩, ৬-৪ সেটে।

লাল সুরকির কোর্টে দাপট দেখাচ্ছেন ইয়ানিক সিনার। এখনও পর্যন্ত তিনি যত গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, সবই হার্ড কোর্টে। কিন্তু এ বারের ফরাসি ওপেনে সিনার এখনও পর্যন্ত একটি সেট হারেননি। প্রি-কোয়ার্টার ফাইনালেও আন্দ্রে রুবলেভের বিরুদ্ধে স্ট্রেট সেটে জিতলেন তিনি। সিনার জিতলেন ৬-১, ৬-৩, ৬-৪ সেটে।

তৃতীয় বার ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন সিনার। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন জিতেছিলেন তিনি। এই বছরটা শুরু করেছেন অস্ট্রেলিয়ান ওপেন জিতে। অর্থাৎ, গত বারের ইউএস ওপেন থেকে এখনও পর্যন্ত গ্র্যান্ড স্ল্যামে কোনও ম্যাচ হারেননি সিনার। গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে টানা ১৮টি ম্যাচ জিতেছেন তিনি। এর আগে একই কীর্তি গড়েছিলেন বরিস বেকার এবং আন্দ্রে আগাসি।

     

বিজ্ঞাপন

Goto Top