খেলার বিভাগ > অন্যান্য
এই কীর্তি রয়েছে রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ এবং অ্যান্ডি মারের।
গত সপ্তাহে উইম্বলডন জিতেছেন ইয়ানিক সিনার। ফাইনালে হারিয়েছেন কার্লোস আলকারাজকে। এই জয়ের সঙ্গে টেনিসের বিগ ফোর-এর কীর্তি ছুঁয়ে ফেললেন ইটালীয় খেলোয়াড়। ১২ হাজার এটিপি পয়েন্ট হয়ে গেল তাঁর। এই কীর্তি রয়েছে রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ এবং অ্যান্ডি মারের।
উইম্বলডন জিতে এটিপি র্যা ঙ্কিংয়ে শীর্ষস্থান আরও শক্তিশালী করে নিয়েছেন সিনার। টানা ৫৮ সপ্তাহ তিনি রয়েছেন এক নম্বরে। গত বছর ৯৯টা ম্যাচ জিতেছেন। ৯টা ম্যাচ হেরেছেন।
গত মাসে ফরাসি ওপেনের ফাইনালেও উঠেছিলেন সিনার। জয়ের মুখ থেকেও সুযোগ নষ্ট করে আলকারাজের কাছে হেরে যান। ১৯৯৫ সালের পর পঞ্চম খেলোয়াড় হিসাবে প্রতিটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠার নজির গড়েছেন সিনার। গত বছর তিনি আটটা এটিপি খেতাব জিতেছিলেন। এই বছর শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন।
ডোপিংয়ের কারণে তিন মাস নির্বাসিত ছিলেন সিনার। তার পরেও ১২ হাজার র্যা ঙ্কিং পয়েন্ট হয়ে গিয়েছে তাঁর। ২০১৬-এ মারে ১২৬৮৫ র্যা ঙ্কিং পয়েন্টে পৌঁছেছিলেন। তা টপকানোর সুযোগ রয়েছে সিনারের। ২০০৯ সালে নাদাল পৌঁছেছিলেন ১৫৩৯০ পয়েন্টে। ২০০৬ সালে ফেডেরার পৌঁছেছিলেন ১৫৪৯৫ পয়েন্টে। সবার আগে জকোভিচ। তিনি ২০১৬ সালে পৌঁছেছিলেন ১৬৯৫০ পয়েন্টে।