• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > অন্যান্য

কার্লসেনকে হারিয়ে রেকর্ড প্রজ্ঞানন্দর

মাত্র ৩৯ চালে কার্লসেনকে মাত করে দেন তিনি।

আবারও ভারতীয় প্রতিপক্ষের সামনে মুখ থুবড়ে পড়লেন ম্যাগনাস কার্লসেন। এবার বিশ্বের এক নম্বর দাবাড়ুকে হারিয়ে দিলেন ভারতের বিস্ময় প্রতিভা রমেশবাবু প্রজ্ঞানন্দ। বুধবার লাস ভেগাসের ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্ল্যামে মাত্র ৩৯ চালে কার্লসেনকে মাত করে দেন তিনি। দাবার প্রত্যেকটি ফরম্যাটেই কার্লসেনকে হারানোর নজির গড়লেন প্রজ্ঞা।
কয়েকদিন আগেই বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশের কাছে হেরেছিলেন কার্লসেন। এবার প্রজ্ঞার বিরুদ্ধেও হেরে ফিরতে হল তাঁকে। তবে বৃহস্পতিবার টুর্নামেন্টের শুরুটা দুরন্ত করেছিলেন কার্লসেন। টানা দুই ম্যাচে জিতে প্রজ্ঞার বিরুদ্ধে খেলতে বসেছিলেন। কিন্তু গোটা ম্যাচে একেবারে মুখ থুবড়ে পড়েন তিনি। মাত্র ৩৯ চালের পরেই আত্মসমর্পণ করেন কার্লসেন।
বুধবার সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করেন প্রজ্ঞানন্দ। তাঁর ৯৩.৯ শতাংশ চালই একেবারে নিখুঁত ছিল। অন্যদিকে কার্লসেন মাত্র ৮৪.৯ শতাংশ চাল সঠিক দিয়েছেন। বারবার ভুল করতে করতে মেজাজ হারাতে থাকেন কার্লসেন। কিন্তু ঠান্ডা মাথায় প্রতিপক্ষকে হারান প্রজ্ঞা। আগেও বেশ কয়েকবার কার্লসেনকে হারিয়েছেন প্রজ্ঞানন্দ। ফলে ক্লাসিক্যাল, র্যাপিড এবং ব্লিৎজ- দাবার তিন ফরম্যাটেই কার্লসেনকে হারানোর নজির গড়লেন ১৯ বছর বয়সি ভারতীয় দাবাড়ু। প্রজ্ঞার কাছে হারের পর টুর্নামেন্টে আর একটাও ম্যাচে জিততে পারেননি কার্লসেন। টানা হেরে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিয়েছেন তিনি।

     

বিজ্ঞাপন

Goto Top