• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

মোহনবাগান রত্ন টুটু বসু

নেতাজি ইন্ডোরে চাঁদের হাট।

এবার মোহনবাগান রত্নে ভূষিত হলেন স্বপনসাধন (টুটু) বসু। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মোহনবাগান দিবসে এক জাঁকজমক অনুষ্ঠানে ক্লাবের প্রাণ পুরুষ টুটু বসুকে সম্মানিত করা হয়। 
এদিন নেতাজি ইন্ডোরে সত্যি সত্যিই চাঁদের হাট বসেছিল। কে ছিলেন না এই অনুষ্ঠানে? প্রাক্তন বিসিসিআই সচিব সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস, অভিনেতা প্রসেনজিৎ, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি থেকে প্রাক্তন মোহনবাগানের ফুটবলাররা। সৌরেন্দ্র-সৌম্যজিতের পারফরম্যান্স শেষ হওয়ার পরই মঞ্চে উঠলেন মোহনবাগানের নতুন সভাপতি দেবাশিস দত্ত আর সচিব সৃঞ্জয় বসু। মঞ্চ থেকে মোহনবাগানের সভাপতি দেবাশিস দত্ত বললেন, ‘মাঝে দুই থেকে আড়াই বছর আমার আর সৃঞ্জয়ের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। তবে সেটা ভুলে আমরা আবার এক হয়েছি। সৃঞ্জয় যতদিন না হাত ছাড়বে, ততদিন আমি হাত ছাড়ব না।’ এরই সঙ্গে মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসুও সদস্য সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন, ‘আমি আর দেবাশিসদা এক হয়েছি। আপনারাও এক হবেন। সব ফ্যানস ক্লাবদের বলছি।’ মোহনবাগান রত্ন সম্মান পেয়ে আবেগে ভেসে গেলেন বাগানের সবার প্রিয় টুটু-দা। তিনি বলেন, ‍‘আমি নবগঠিত কার্যকরী সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি মোহনবাগান রত্ন দেওয়ার জন্য। ১৯৯১ সাল থেকে আমার সাধ্যমতো যত দিন পেরেছি, যতটা পেরেছি, মাতৃসম মোহনবাগান ক্লাবের সেবা করে এসেছি। অগণিত মোহনবাগান সদস্য এবং সমর্থকদের জানাই আমার আকণ্ঠ সবুজ-মেরুন ভালোবাসা।

     

বিজ্ঞাপন

Goto Top