• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

কাফা নেশনস কাপ থেকে ছিটকে গেলেন সন্দেশ

চোয়ালে চোট পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন।

কাফা নেশনস কাপে ইরানের কাছে হেরেও সমীহ আদায় করে নিয়েছে ভারত। তবে আফগানিস্তানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে নামার আগে ধাক্কা খেল খালিদ জামিলের দল। চোয়ালে চোট পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন সন্দেশ ঝিঙ্ঘান। বুধবারই ভারতে ফিরে এসেছেন অধিনায়ক।
ভারতীয় দলের এক সূত্র বলেছে, ‘ইরানের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধেই চোট পেয়েছিল ঝিঙ্ঘান। তবু ম্যাচ শেষ হওয়া পর্যন্ত খেলা চালিয়ে গিয়েছে। পরে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই স্ক্যান করে চোয়ালের হাড়ে চিড় ধরা পড়েছে।’ ঝিঙ্ঘানের ছিটকে যাওয়া ভারতের কাছে নিঃসন্দেহে বড়ো ধাক্কা। কারণ গত দু’টি ম্যাচে ভালো খেলেছেন তিনি। তাজিকিস্তানের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স নজর কেড়ে নেয়। রক্ষণ মজবুত রাখতে সাহায্য করেছেন। শুধু দেশের জার্সিতেই নয়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ গোয়ার ম্যাচ রয়েছে ১৭ সেপ্টেম্বর ইরাকের আল জাওরা এসসি-র বিরুদ্ধে। সেখানেও হয়তো খেলতে পারবেন না সন্দেশ।
নেশনস কাপের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ খেলতে আফগানিস্তানের বিরুদ্ধে অন্তত একটি পয়েন্ট পেতেই হবে ভারতকে। কিন্তু দীর্ঘদেহী আফগানদের আক্রমণ কী ভাবে ঝিঙ্ঘানহীন ভারতীয় রক্ষণ সামলাবে, সেটাই প্রশ্ন। আফগানিস্তানের বিরুদ্ধে গত তিন সাক্ষাতে জিততে পারেনি ভারত। ঝিঙ্ঘানের পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেতে পারেন চিংলেনসানা সিং। ফলে আফগান ম্যাচ জামিলের কাছে হতে চলেছে অগ্নিপরীক্ষা।

     

বিজ্ঞাপন

Goto Top