খেলার বিভাগ > ফুটবল
টেস্ট জিততে ভারতের চাই ৪ উইকেট।
চতুর্থ দিনে খেলায় ফিরল ইংল্যান্ড। হ্যারি ব্রুক ও জো রুটের শতরানের ইনিংস ইংল্যান্ডকে চালকের আসনে নিয়ে গেল। মনে হচ্ছিল, চা বিরতির কিছু ক্ষণ পরেই টেস্ট ও সিরিজ় জিতে যাবেন বেন স্টোকসেরা। খেলা আবার ঘুরল। ভারতের বোলারেরা শেষবেলায় দলকে ম্যাচে ফেরালেন। কিন্তু এত কিছুর পরেও নাটক বাকি ছিল। বৃষ্টিতে দিনের শেষ দেড় ঘণ্টার খেলা আর হল না। ফলে সোমবার পঞ্চম দিনে হবে ম্যাচের ফয়সালা। জেতার সুযোগ রয়েছে দু’দলেরই। ইংল্যান্ডের জিততে দরকার আরও ৩৫ রান। ভারতের চাই ৪ উইকেট।