• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

১৪ বছর পর কলকাতায় আসছেন মেসি

শেষবার ২০১১ সালে কলকাতায় পা পড়েছিল ফুটবলের রাজপুত্রের।

অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে কলকাতার ফুটবলপ্রেমীদের। শেষবার ২০১১ সালে কলকাতায় পা পড়েছিল ফুটবলের রাজপুত্রের। ফের ১৪ বছর পর ডিসেম্বরে ভারত সফরে আসছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ খেলেছিলেন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ভেনেজুয়েলার বিরুদ্ধে ছিল ম্যাচটি। এবার পরিস্থিতি পুরো আলাদা। বিশ্বজয়ী ক্যাপ্টেন হিসাবে পা রাখতে চলেছেন কলকাতায়। মেসি তাঁর কেরিয়ারের শুরুর দিক আর্জেন্টিনার অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ খেলেছিলেন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ওই ম্যাচে কানায় কানায় ভরে গিয়েছিল যুবভারতী স্টেডিয়াম। এবার তিনি এসে ভারতের নানা জায়গাতে যাবেন। তবে সফরের শুরুটা হবে কলকাতা থেকে।
সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, ১২ ডিসেম্বর রাতে কলকাতায় পৌঁছবেন মেসি। নামপ্রকাশে অনিচ্ছুক, মেসিকে আনার নেপথ্যে এমন একজন পিটিআইকে বলেছেন, ‘সরকারি ঘোষণা বাকি। মেসি যে কোনও সময়ই অফিসিয়ালি জানাবে। তারপরই ঘোষণা হয়ে যাবে। সবকিছুই রেডি। শুধু ঘোষণার অপেক্ষা।’ কলকাতায় তাঁর সবচেয়ে বেশি থাকার কথা। দু-দিন এবং এক রাত কলকাতায় থাকবেন তিনি।
এখনও অবধি যা ঠিক হয়েছে, ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে যোগ দেবেন মেসি। শ্রীভূমির কাছে তাঁর ৭০ ফুটের একটি মূর্তি উন্মোচন করবেন। উদ্যোক্তাদের দাবি, এটিই পৃথিবীর সবচেয়ে বড়ো মেসির মূর্তি। তারপর মেসি যাবে ইডেন গার্ডেন্সে। সেখানে দেড়ঘণ্টা গোট কাপে অংশ নেবেন। সেটা ঠিক কী? সেভেন-এ সাইড সফ্টবল, সফ্টটাচ ফুটবল খেলবেন তিনি। থাকবেন ভারতীয় ক্রিকেটের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও থাকবেন লিয়েন্ডার পেজ, জন আব্রাহাম এবং বাইচুং ভুটিয়ার মতো কিংবদন্তি ফুটবলার। ইডেনের এই ইভেন্টটি টিকিট কেটে সাধারণ দর্শকরাও দেখতে পারবেন। এই ইভেন্টে থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

     

বিজ্ঞাপন

Goto Top