• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

বিশ্বকাপে খেলবেন মেসি, আশায় রোনাল্ডো

সমর্থকদের ধারণা, মেসিকে আমেরিকায় বিশ্বকাপ খেলতে দেখা যাবে।

২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে জল্পনা ছিলই। যদিও বয়সের সঙ্গে সঙ্গে তাঁর বাঁ-পায়ের জাদু যেন বেড়েই চলেছে। তার সাক্ষী থাকছে গোটা ফুটবলবিশ্ব। তবে লিয়োনেল মেসির ভক্তরা আশাবাদী, আগামী বিশ্বকাপে খেলবেন তিনি। এদিকে কাতারে বিশ্বকাপ জেতার পর অনেকেই ধরে নিয়েছিলেন মেসি এবার অবসর নেবেন। তবে মেসি সে পথে হাঁটেননি। দেশের হয়ে যেমন নিয়মিত খেলছেন, তেমনই ক্লাবের হয়েও গোল করে চলেছেন। তবে ব্রাজিলের কিংবদন্তি প্রাক্তন ফুটবলার রোনাল্ডোর মনে করেন, আগামী বিশ্বকাপে মেসি খেলবেন।
গত বছর কোপা আমেরিকা জিতেছেন মেসি। দেশের হয়ে খেলার খিদে এখনও কমেনি তাঁর। এক সংবাদমাধ্যমে রোনাল্ডো বলেছেন, ‘আমরা যারা মেসির খেলা দেখতে ভালোবাসি তাদের কাছে ওকে বিশ্বকাপে দেখা দারুণ ব্যাপার হবে। মেসিকে দারুণ ছন্দে দেখাচ্ছে। আশা করি বিশ্বকাপেও ভালো ফর্মে খেলতে নামবে।’ তিনি আরও বলেন, ‘ক্লাব বিশ্বকাপে মেসির খেলা দেখে মনে হয়েছে ওর মধ্যে এখনও সেই ব্যাপারটা রয়েছে। যত বারই বল ধরে, কিছু না কিছু উত্তেজক মুহূর্ত দেখা যায়। ম্যাচটা ভালো বুঝতে পারে। কী ভাবে খেলতে হবে সেটাও দলকে বলে দেয়।’
মেসি এর আগে একাধিক বার বলেছেন, ২০২২-এর ফাইনালই বিশ্বকাপে তাঁর খেলা শেষ ম্যাচ। তবে এখনও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেননি। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচেও খেলছেন। তা দেখেই সমর্থকদের ধারণা, মেসিকে আমেরিকায় বিশ্বকাপ খেলতে দেখা যাবে। রোনাল্ডোও রয়েছেন সেই আশায়।

     

বিজ্ঞাপন

Goto Top