• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

মোহনবাগানের বর্ষসেরা ফুটবলার আপুইয়া

জীবনকৃতি সম্মান পাচ্ছেন রাজু মুখোপাধ্যায়। 

এই বছর ‘মোহনবাগান রত্ন’ সম্মান পাচ্ছেন টুটু বোস। সে সিদ্ধান্ত আগেই নিয়েছে মোহনবাগানের কার্যকরী কমিটি। মঙ্গলবার অন্যান্য বার্ষিক পুরস্কার প্রাপকদের নামও ঘোষণা করে দেওয়া হল ক্লাবের তরফে। মঙ্গলবার মোহনবাগানের কার্যকরী কমিটির বৈঠক শেষে সেরা খেলোয়াড়-সহ অন্যান্য পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করলেন সচিব সৃঞ্জয় বোস। পাশাপাশি এই বছর মোহনবাগানের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আপুইয়া। গত মরশুমে মোহনবাগান মাঝমাঠের স্তম্ভ হিসাবে উঠে আসেন মিজোরামের এই ফুটবলারটি। সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পাচ্ছেন দীপেন্দু বিশ্বাস। 

     

বিজ্ঞাপন

Goto Top