খেলার বিভাগ > ফুটবল
ম্যাচের ফল ১-০।
নামধারী স্পোর্টস অ্যাকাডেমিকে সহজেই হারিয়ে ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের ফল ১-০। অনেক সুযোগ পেয়েও বড়ো ব্যবধানে জয় পেল না ইস্টবেঙ্গল। প্রথমার্ধেই হ্যাটট্রিক করতে পারতেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফেরেইরা দামাস্কেনো। কিন্তু তিনবারই তিনি অল্পের জন্য গোল পেলেন না। গোল আসছে না দেখে দ্বিতীয়ার্ধে মরক্কোর স্ট্রাইকার হামিদ আহাদাদকে মাঠে নামান ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজো। মাঠে নামার সাত মিনিটের মধ্যেই গোল করে কোচের ভরসার যোগ্য মর্যাদা দিলেন হামিদ। ৬৮ মিনিটে গোল করলেন মরক্কোর স্ট্রাইকার। মিগুয়েলের কর্নার কিক যখন নামধারী বক্সে উড়ে এল, তখন বলের কাছে ছিলেন বিপিন সিং। তবে তিনি কিছু করার আগেই পিছন থেকে এসে হেডে জালে বল জড়িয়ে দেন হামিদ। এই গোলই লাল-হলুদ ব্রিগেডকে কোয়ার্টার-ফাইনালে পৌঁছে দিল।