• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র, ছিটকে গেল মোহনবাগান

গোলশূন্য ড্র। 

নকআউটে ওঠার লড়াইয়ে মোহনবাগান-ইস্টবেঙ্গলের সামনে এই ম্যাচটি ছিল কার্যত সেমিফাইনাল। গোলপার্থক্যে এগিয়ে থাকায় ড্র করলেই সেমিফাইনালে উঠতো লাল-হলুদ। অন্যদিকে শেষ চারে যেতে হলে জিততেই হতো সবুজ-মেরুনকে। এই পরিস্থিতিতে শুক্রবার ডার্বি গোলশূন্য ড্র হল। ডার্বি ড্র করে সুপার কাপ থেকে ছিটকে গেল মোহনবাগান।
এদিন ম্যাচের শুরু থেকেই ভালো খেলার চেষ্টা করে ইস্টবেঙ্গল। তবে মোহনবাগানও মাঝে মধ্যে আক্রমণ শানিয়েছে। ম্যাচের ১৯ মিনিটে মনবীর-ম্যাকলারেনের যুগলবন্দি দেখা গিয়েছিল।কিন্তু তা ফলপ্রসূ হয়নি বাগানের জন্য। এরপর ম্যাচের ২২ মিনিটে সুযোগ এসে গিয়েছিল ইস্টবেঙ্গলের সামনে। আহদাদের হেড পোস্টের ওপর দিয়ে চলে যায়। এর দুই মিনিট পরেই  আরও একটা সুযোগ পেয়েছিল লাল-হলুদ।কিন্তু বিপিন সিংয়ের হেড পোস্টে লেগে প্রতিহত হয়। এরপর মাঠে কিছুটা উত্তেজনা দেখা যায়। ম্যাচের ২৬ মিনিটে ইস্টবেঙ্গলের মিগুয়েল এবং মোহনবাগানের শুভাশিসকে হলুদ কার্ড দেখান রেফারি হরিশ কুণ্ডু। ম্যাচের ২৮ মিনিটে প্রবল চাপে পড়ে বাগান। নাওরেম মহেশের গোলে এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। শেষমেশ অবশ্য গোল হয়নি। বলা যেতে পারে বেঁচে যায় সবুজ-মেরুন। ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত আধিপত্য নিয়ে খেলে অস্কার ব্রুজোর ছেলেরা। অনেক বেশি সুযোগ তৈরি করছে তারা। তবে বিরতির আগে সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি ইস্টবেঙ্গল। ম্যাচের ৩৭ মিনিটে একক প্রচেষ্টায় মাঝমাঠ থেকে বল কেড়ে নেন ম্যাকলারেন। গতি বাড়িয়ে বাঁ-দিকে লিস্টনকে বল দেওয়ার চেষ্টা করেন। অনেকটা অ্যাওয়ে হয়ে হায় সেই পাস। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাগান। এরপর ৪২ মিনিটে মিগুয়েলের শট বাঁচান বিশাল কাইথ। বাঁ দিক থেকে কঠিন কোণ থেকে শট নিয়েছিলেন ব্রাজিলীয় তারকা। কিন্তু গোলের দেখা পায়নি মিগুয়েল। বিরতির সময় ম্যাচের ফল গোলশূন্য ছিল। বিরতির পরে জেগে উঠে মোহনবাগান। সহজ সুযোগ নষ্ট করে তারা। আপুইয়ার কাছ থেকে সাজানো বল পেলেও হেড ঠিকমতো রাখতে পারলেন না লিস্টন। বল চলে যায় পোস্টের ওপর দিয়ে। এরপর সুযোগ চলে আসে লাল-হলুদের সামনেও। ম্যাচের ৬০ মিনিটে ফাঁকা গোল মিস করেন আহদাদ। অনবদ্য দক্ষতায় গোল বাঁচান বিশাল। এর পরের মিনিটেই জয় গুপ্তার শট বাঁচান কাইথ। তবে একের পর এক আক্রমণ গড়লেও গোলের দেখা পায়নি অস্কারের দল। অবশেষে গোলশূন্য ড্র হল ডার্বি। এদিকে চেন্নাইয়ের সঙ্গে ড্র করায় সুপার কাপ থেকে ছিটকে গেল ডেম্পো।

     

বিজ্ঞাপন

Goto Top