• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ডুরান্ড অভিযান শুরু ইস্টবেঙ্গলের

কোনও চাপ অনুভব করছেন না অস্কার ব্রুজো

আর কয়েক ঘণ্টা পরেই যুবভারতীতে ডুরান্ডের প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে নামতে চলেছে ইস্টবেঙ্গল। গতবারের ব্যর্থতা এখন অতীত। তা নিয়ে ভাবছেন না লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। এবার নতুন মরসুম। নতুন ফুটবলারদের নিয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। সাউথ ইউনাইটেড অচেনা দল হলেও জয় দিয়েই ডুরান্ড শুরু করতে চান ব্রুজো। 
মঙ্গলবার যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনের আগে লাল-হলুদ কোচ ব্রুজো বলেন, ‘আমাদের কোনও চাপ নেই। আমরা গতবারের ব্যর্থতা নিয়ে ভাবতেও চাইছি না। এবার বেশ কিছু নতুন ফুটবলার দলে যোগ দিয়েছে। ভালো মানের স্থানীয় ফুটবলার রয়েছে। তাই সাউথ ইউনাইটেড ম্যাচে ফোকাস করছি। লড়াই শক্ত হবে আশা করছি।’
তবে প্রতিপক্ষ ইউনাইটেডকে গুরুত্ব দিচ্ছেন ব্রুজো। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সাউথ ইউনাইটেডে অনেক তরুণ ফুটবলার রয়েছে। যারা ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। ম্যাচে ভালো লড়াই হবে। আমরা জেতার লক্ষ্যে নামব। জয় দিয়েই প্রতিযোগিতা শুরু করতে চাই।’ সাউথ ইউনাইটেড অচেনা প্রতিপক্ষ হলেও তাদের অতিরিক্ত ভয় পাওয়ার কারণ দেখছেন না ব্রুজো। তিনি বলেন, ‘অচেনা প্রতিপক্ষ হলেও আমরা ভালো প্রস্ততি নিয়েছি এই প্রতযোগিতার জন্য। আমাদের ছেলেরা বেশ তরতাজা রয়েছে। তাই কোনও সমস্যা হবে না আশা করছি।’ দলে তিন বিদেশি তৈরি রয়েছে। তবে কারা মাঠে নামবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি কোচ। বিদেশি প্রসঙ্গে তিনি বলেন, ‘তিন বিদেশি ফিট রয়েছে। সকলেই খেলার মতো অবস্থায় রয়েছে। তবে ম্যাচে কারা মাঠে নামবে তা নিয়ে এখনই বলতে পারছি না।’ তবে তিন বিদেশি ফিট থাকলেও সৌভিক চক্রবর্তীকে অবশ্য ইউনাইটেড ম্যাচে পাচ্ছে না ইস্টবেঙ্গল। সৌভিককে পাওয়া যাবে না তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন লাল-হলুদ কোচ। 
গতবারও ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গলের সিনিয়র দল। এবারের দল নিয়ে তাই কিছুটা আশায় রয়েছে সদস্য সমর্থকরা। মঙ্গলবার দল যখন অনুশীলনের জন্য বাস থেকে নামে তখন সমর্থকদের উৎসাহ ছিল দেখার মতো। কোচ ব্রুজোর থেকে এবার অনেক প্রত্যাশা সমর্থকদের। সেই প্রত্যাশা শুরু হচ্ছে বুধবার থেকেই। ইউনাইটেডের বিরুদ্ধে দল কেমন খেলে তা দেখার অপেক্ষায় লাল-হলুদ জনতা।

     

বিজ্ঞাপন

Goto Top