• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বাংলা দলে সৌম্যদীপ, উঠছে নানা প্রশ্ন

নির্বাচনের আগে বাড়ছে সিএবিতে উত্তাপ। 

বাংলা টিমে খেলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্রিকেটার সৌম্যদীপ মন্ডলের থেকে বিশাল অংকের টাকা নিয়েছিলেন সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাস। এই অভিযোগ এখন প্রকাশ্যে চলে এসেছে। টাকা নেওয়া অবশ্যই অপরাধ। তার শাস্তিও পাচ্ছেন দেবব্রত। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত চলছে। কিন্তু অন্যায় ভাবে টাকা নেওয়া যেমন অপরাধ তেমনি টাকা দেওয়াও তো অপরাধ। তাহলে যিনি টাকা দিচ্ছেন, তাঁর শাস্তি হবে না কেন? সিএবির একটা অংশ জুড়ে এখন উড়ছে এই প্রশ্নই। তারপরেও সৌম্যদীপ বাংলা টিমে রয়ে গিয়েছেন। রয়েছেন প্রাক মরসুম প্রস্তুতিতে খেলা বাংলা স্কোয়াডে। যে ক্রিকেটারের বিরুদ্ধে টাকা দিয়ে টিমের সুযোগ পাওয়ার মতো মারাত্মক অভিযোগ রয়েছে, সেই ক্রিকেটার কিভাবে বাংলা টিমের সঙ্গে থাকেন? প্রশ্ন এখন বাংলা ক্রিকেট মহলে। সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাসের যদি শাস্তি হতে পারে তাহলে সৌম্যদীপের ও শাস্তি হবে না কেন? সিএবির ভিতরে গুঞ্জন, একে অপরাধে দুরকম বিচার কেন? তাছাড়া সৌম্যদীপ টিমে থাকলে বা ড্রেসিংরুমে থাকলে বাকিদের মধ্যেও তো নেতিবাচক প্রভাব পড়বে।

দেবব্রতর নিজের ক্লাব টাউন থেকেও টাকা তোলার মারাত্মক অভিযোগ জানিয়ে চিঠি জমা পড়েছিল। কিন্তু মজার বিষয় যে সময়ের কথা বলা হচ্ছে, তখন টাউনের সচিব ছিলেন দেবব্রতর ছেলে । তাহলে তাঁর সইবা অনুমতি ছাড়া এই ধরনের কাজ হল কিভাবে! দেবব্রত নিজেও ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এখন দেখার বিষয় নির্বচনের আগে জল কোন দিকে গড়ায়

     

বিজ্ঞাপন

Goto Top