খেলার বিভাগ > ক্রিকেট
এই কর্তার কাজে খুশি অনেকেই।
সামনে সিএবি নির্বাচন। এই নির্বাচনের আগে ময়দানে জোর খবর যে সিএবির যুগ্ম সচিব হতে পারেন শ্রীমন্ত মল্লিক। এই কর্তার কাজে খুশি অনেকেই। তাই সিএবির যুগ্ম সচিব হওয়া নাকি এখন শুধু সময়ের অপেক্ষামাত্র। সিএবির অনেকেই চাইছেন শ্রীমন্তকে এই গুরুদায়িত্ব ভার দিতে। শোনা যাচ্ছে, শ্রীমন্ত গত তিন বছর ধরে খুব ভালো কাজ করছেন। তাই সিএবির অনেকেই শ্রীমন্তবাবুকে যুগ্ম সচিব পদে বসাতে চাইছেন। অনেকেই মনে করছেন শ্রীমন্ত যদি এই পদে বসেন তাহলে সিএবি র নাম আরও উজ্জ্বল হবে। পাশাপাশি সিএবি আরও এগিয়ে যাবে বলে মনে করছেন তারা।
সাম্প্রতিক কালে ইডেনে আন্তর্জাতিক ম্যাচ বা ঘরোয়া ম্যাচ বা আইপিএল ম্যাচ আয়োজনে শ্রীমন্ত মল্লিক অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রাণপাত পরিশ্রম করেছেন। সেই কারণে তাঁর অন্যান্য প্রতিদ্বন্দ্বী যারা সিএবিতে রয়েছেন তাদেরকে পিছনে ফেলে এই মুহূর্তে অনেকটা কর্তাদের সুনজরে রয়েছেন শ্রীমন্ত। নাম প্রকাশে অনিচ্ছুক সিএবির এক কর্তা বললেন, ‘শ্রীমন্তর সবথেকে বড়ো সম্পদ ওর সততা ও দায়বদ্ধতা। যে কারণে সিএবির অনেকেই শ্রীমন্তর দক্ষতায় খুশি। আসন্ন নির্বাচনে বা এজিএমে তারা শ্রীমন্তকে আরও জোরালোভাবে কাজে লাগাতে চায়। সেই জন্যই তাঁর নাম সিএবির যুগ্ম- সচিব হিসাবে কান পাতলে শোনা যাচ্ছে।