• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজে প্রত্যাবর্তন নিশ্চিত শ্রেয়সের

প্রস্তুতির জন্য খেলবেন বিজয় হাজারেতে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে চোট পেয়েছিলেন তিনি। খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকা সিরিজ় এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। সেই চোট সারিয়ে নিউজ়িল্যান্ড সিরিজ়ে শ্রেয়স আয়ারের ফেরা কার্যত নিশ্চিত। প্রস্তুতির জন্য তিনি বিজয় হজারে ট্রফিতেও খেলবেন বলে জানা গিয়েছে। আপাতত অপেক্ষা যে কবে নিউজ়িল্যান্ড সিরিজ়ের দল ঘোষণা হয়।

শ্রেয়স এখন বেঙ্গালুরুতে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে রয়েছেন। ৩০ ডিসেম্বর পর্যন্ত সেখানেই থাকবেন। তার পর ২ জানুয়ারি জয়পুরে মুম্বই দলের সঙ্গে যোগ দেবেন। ৩ এবং ৬ জানুয়ারি মুম্বইয়ের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে। ভারতের দল ঘোষণা হলে তিনি জাতীয় শিবিরে যোগ দেবেন। তবে শ্রেয়স বিজয় হজারেতে ক’টি ম্যাচ খেলবেন তা নির্ভর করছে বোর্ডের ছাড়পত্রের উপরে।

     

বিজ্ঞাপন

Goto Top