• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

জয়ী আরসিবি

৬ উইকেটে জেতে তারা।

লখনউ: দুরন্ত শতরান হাঁকালেন ঋষভ পন্থ। আরসিবির বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করলেন মিচেল মার্শও। ৩৭ বলে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট খুইয়ে ২২৭ রান তোলে লখনউ সুপার জায়ান্টস। পন্থ ৬১ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন। জবাবে বিরাট কোহলি ৩০ বলে ৫৪ করেন। মায়াঙ্ক আগরওয়াল (২৩ বলে ৪১) ও জিতেশ শর্মা (৩৩ বলে ৮৫) দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে জেতে আরসিবি। এই জয়ের কোয়ালিফায়ার খেলবে তারা পঞ্জাবের বিরুদ্ধে। এলিমিনেটরে মুখোমুখি গুজরাট-মুম্বই।

     

বিজ্ঞাপন

Goto Top