• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ফাইনালে দুরন্ত আরসিবি

৮ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

চণ্ডীগড়: প্রথম কোয়ালিফায়ারে পঞ্জাব কিংসকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পঞ্জাবকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। বৃহস্পতিবার টসে জিতে ফিল্ডিং নেয় বিরাট কোহলিরা। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দিশেহারা হয়ে যায় শ্রেয়স আয়ারের দল। মার্কাস স্টোইনিস (১৭ বলে ২৬) সর্বোচ্চ  রান করেন। এছাড়া প্রভসিমরন সিং (১৮) এবং আজমাতুল্লাহ (১৮) দু’অঙ্কের মুখ দেখেন। ১৪.১ ওভারে ১০১ রানে অলআউট হয়ে যায় পঞ্জাব। আরসিবির বোলারদের মধ্যে সুয়াশ শর্মা ও জস হ্যাজেলউড ৩টি করে উইকেটে পেয়েছেন। দুই উইকেট নিয়েছেন যশ দয়াল। জবাবে ফিল সল্টের (২৭ বলে অপরাজিত ৫৬) মারমুখী ব্যাটিংয়ে সহজেই পঞ্জাবের রান তাড়া করে ফেলে আরসিবি। বিরাট কোহলি (১২) ব্যর্থ হলেও, মাত্র ১০ ওভারে জয়ের রান তুলে ফেলে তারা।

     

বিজ্ঞাপন

Goto Top