• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

এখনও টেস্ট দলে ফেরার আশা ছাড়েননি রাহানে

নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করেও কোনও সাড়া পাননি।

বছর দুয়েক আগেও ভারতীয় টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অজিঙ্ক রাহানে। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ় সফরের পর বাদ পড়েন জাতীয় দল থেকে। তার পর আর বিবেচনা করা হয়নি ৩৭ বছরের ব্যাটারের কথা। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্সও কাজে আসেনি। সাড়া পাননি জাতীয় নির্বাচকদের কাছ থেকেও। তবু এখনও দেশের হয়ে টেস্ট খেলার স্বপ্ন দেখেন রাহানে। দলে ফেরার আশা এখনই ছাড়তে নারাজ তিনি।

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট দেখতে গিয়েছেন রাহানে। দেখেছেন উইম্বলডনের কয়েকটি ম্যাচও। লন্ডনে গিয়েই টেস্ট ম্যাচ খেলার ইচ্ছার কথা জানিয়েছেন রাহানে। টেস্টের সম্প্রচারকারী চ্যানেলকে একটি সাক্ষাৎকার দিয়েছেন রাহানে। তাঁর সঙ্গে কথা বলেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। এক প্রশ্নের উত্তরে রাহানে বলেছেন, ‘‘এখনও আমি টেস্ট খেলতে আগ্রহী। টেস্ট ক্রিকেট আমার ভীষণ প্রিয়। সত্যি বলতে নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করেও কোনও সাড়া পাইনি। আমি খেলা চালিয়ে যেতে পারি। এর বেশি কিছু করার নেই আমার। আমি লাল বলের ক্রিকেট ভালবাসি। এটা একটা আবেগ।’’

     

বিজ্ঞাপন

Goto Top