খেলার বিভাগ > ক্রিকেট
৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায় তারা।
মুম্বইকে ৭ উইকেটে হারিয়ে শীর্ষে উঠে প্রথম দুই নিশ্চিত করল পঞ্জাব কিংস। টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় পঞ্জাব। শুরুতে ভালো ব্যাটিং করে মুম্বই। ওপেনার রায়ান রিকেলটন ২০ বলে ২৭ রান করেন। ভালো শুরু করেও ২৪ রানের বেশি এগোতে পারেননি রোহিত শর্মা। সূর্যকুমার যাদব দলের হয়ে ৩৯ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন। এদিন তিলক বর্মা (১) ব্যর্থ। মিডল অর্ডারে কিছুটা চেষ্টা করেন জ্যাক উইলস (১৭)। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ভালো শুরু করলেও বড়ো রান করতে পারেননি। শেষ পর্বে নমন ধীর ২০ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান তোলে মুম্বই। জবাবে প্রিয়ান্স আরিয়া (৩৫ বলে ৬২) এবং জস ইংলিসের (৪২ বলে ৭৩) দাপটে সহজেই জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় পঞ্জাব। ৯ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায় পঞ্জাব।