খেলার বিভাগ > ক্রিকেট
৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল তারা।
এনসিসি ইন্টার অফিস টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হল এজি বেঙ্গল। মঙ্গলবার ওয়েস্টবেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল তারা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০২ রান তোলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। জবাবে ১৯.২ ওভারে ২ উইকেটে ২০৩ রান তুলে নেয় এজি বেঙ্গল। ৮ উইকেটে জয় পায় এজি বেঙ্গল। এই প্রতিযোগিতার আয়োজক স্পোর্টস ফেডারেশন ও এনসিসি যৌথভাবে। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া।