• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

কর্মের ফল একদিন পাবেনই: তোপ মুকেশের

বাংলার পেসার পাশে সমর্থকরা।

ভালো ফর্মে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে দলে জায়গা পেলেন না মুকেশ কুমার। ভারতের হয়ে মাত্র তিনটি টেস্ট খেলেছেন। গত কয়েকটি টেস্ট সিরিজে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন দলে। ইংল্যান্ড সফরে সেটাও পাননি। ভারত ‘এ’ দলের হয়ে ভালো বোলিং করলেও অতিরিক্ত জোরে বোলার হিসাবে হর্ষিত রানাকে দলে নেওয়া হয়েছে। এতেই রাগ চেপে রাখতে পারলেন না মুকেশ। 
গম্ভীরের ইচ্ছেতেই ভারতের ১৮ জনের দলে অতিরিক্ত এক পেসার হিসাবে হর্ষিতকে নেওয়া হয়েছে। কিন্তু ভারত ‘এ’ দলের হয়ে হর্ষিতের সাম্প্রতিক অবদান আহামরি নয়। ২৭ ওভারে ৯৯ রানে এক উইকেট নিয়েছিলেন। সেখানে মুকেশ এবং অংশুল কম্বোজ ভালো বল করেছিলেন। তবু হর্ষিতকে মূল দলে নেওয়া হয়।
মুকেশ সমাজমাধ্যমে লিখেছেন, ‘কর্মের ফল একদিন পাবেনই। আপনাকে শুধু নজরটা ঠিক রাখতে হবে। কর্ম কাউকে ক্ষমা করে না। যা করছেন, তা ঠিক একই ভাবে ফেরত পাবেন।’ বাংলার পেসার পাশে পেয়েছেন সমর্থকদের। এক সমর্থক লিখেছেন, ‘মুকেশের হতাশার কারণ সহজেই অনুমান করা যায়। কঠোর পরিশ্রম করেছে। ঘরোয়া ক্রিকেটে ১১ ম্যাচে ৪৪ উইকেট নিয়েছে। সেখানে ঘরোয়া ক্রিকেটে হর্ষিত রানার মতো মাত্র ১৩টা ম্যাচ খেলা বোলারকে দলে নেওয়া হয়েছে। যদি নির্বাচনে তার প্রতিফলন না দেখা যায় তা হলে ঘরোয়া ক্রিকেট খেলে কী লাভ?’
প্রাক্তন নির্বাচক ডোড্ডা গণেশ লিখেছেন, ‘অংশুল কম্বোজকে অবশ্যই নেওয়া উচিত ছিল। হর্ষিত রানাকে নিয়ে এত মাতামাতির কী আছে বুঝতে পারছি না।’

     

বিজ্ঞাপন

Goto Top