• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

গুজরাটকে বিদায় করে দিল মুম্বই

২০ রানে জিতে চলে গেল কোয়ালিফায়ার ২-তে।

আইপিএলের এলিমিনেটরে শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স ২০ রানে জিতে চলে গেল কোয়ালিফায়ার ২-তে। বিদায় নিল গুজরাট টাইটান্স। টসে জিতে ব্যাটিং নেয় হার্দিক পান্ডিয়ারা। শুরুতে দুর্দান্ত ব্যাটিং করে মুম্বইয়ের ওপেনাররা। রোহিত শর্মা অনবদ্য ব্যাটিং করেন। ৫০ বলে ৮১ রান করেন রোহিত। অপর ওপেনার জনি বেয়ারস্টো ২২ বলে করেন ৪৭ রান। সূর্যকুমার যাদব ২০ বলে ৩৩ রান করেন। তিলক বর্মা করেন ২৫ রান। অধিনায়ক হার্দিক অপরাজিত ২২ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২২৮ রান করে মুম্বই। জবাবে সাই সুদর্শন এবং ওয়াশিংটন সুন্দর দুরন্ত লড়াই করেন। সুন্দর ২৪ বলে ৪৮ রান করেন। সুদর্শন করেন ৪৯ বলে ৮০ রান। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৪ রান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২০৮ রানে থামে গুজরাট। ২০ রানে জেতে মুম্বই।

     

বিজ্ঞাপন

Goto Top