• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ভারতকে জেতালেন হার্দিক

১০১ রানের বিশাল ব্যবধানে জয়। 

মঙ্গলবার বারাবটিতে টসে হেরে প্রথমে ব্যাটিং করে ভারতীয় দল।   ২৪ দিন পর মাঠে ফিরেও বড়ো রান পেলেন না শুভমন গিল।
ইডেন গার্ডেন্সে ৩ বল খেলে উঠে গিয়েছিলেন গিল। করেছিলেন ৪ রান। এদিন খেললেন ২ বল। মাঠে ফেরা শুভমনের কাল হল বাউন্ডারিই! আন্তর্জাতিক ক্রিকেটে শুভমনের প্রত্যাবর্তনে মন ভরল না ক্রিকেটপ্রেমীদের। মাত্র ৪ রান করে ড্রেসিংরুমে ফিরলেন গিল। অভিষেক শর্মা ভালো শুরু করেও বড়ো রান পেলেন না। ফিরলেন মাত্র ১৭ রান করে। রান পেলেন না অধিনায়ক সূর্যকুমারও। ৪৮ রানে ৩ উইকেট পড়ার পরে দলের হাল ধরার চেষ্টা করেন তিলক ও অক্ষর। ২৬ রান করে আউট হল তিলক। এছাড়া অক্ষর করেন ২৩ রান। তবে তিলক-অক্ষর আউট হলেও দলের স্কোর টানতে থাকেন হার্দিক। তিনি ২৮ বলে অপরাজিত ৫৯ রান করেন। মূলত হার্দিকের জন্যই লড়াই করার মতো স্কোর তুলতে পারে টিম ইন্ডিয়া। শিবম দুবেও এদিন প্রত্যাশা পূরণ করতে পারেননি। মাত্র ১১ রানে আউট হন। জীতেশ ৫ বলে ১০ রান করেন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলল টিম ইন্ডিয়া।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের প্রথম একাদশ বাছতে কোনও ঝুঁকি নেয়নি ভারতীয় দল। পূর্ণ শক্তির দল নিয়ে খেলছেন সূর্যকুমার যাদব। চোট সারিয়ে দলে ফিরলেন শুভমন গিল এবং হার্দিক পান্ডিয়া। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অন্তত প্রথম একাদশ নিয়ে পরীক্ষার পথে হাঁটলেন না ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। সামনে বিশ্বকাপ। খেতাব ধরে রাখার জন্য দল চূড়ান্ত করে নেওয়া দরকার। সম্ভবত সেই কারণেই প্রত্যাশিত ১১ জনকেই বেছে নিয়েছেন গম্ভীর। অভিষেক, তিলক ছাড়াও অলরাউন্ডার হিসাবে দলে রয়েছেন হার্দিক, শিবম দুবে, অক্ষর প্যাটেল। উইকেটরক্ষক হিসাবে সঞ্জু স্যামসনের পরিবর্তে প্রথম একাদশে রাখা হয়েছে জিতেশ শর্মাকে। বোলিং আক্রমণ নিয়েও পরীক্ষার পথে হাঁটেনি ভারতীয় শিবির। জসপ্রীত বুমরার সঙ্গে দলে রয়েছেন আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় বলেই প্রথম ঝটকাটা দেন আর্শদীপ। এরপর অক্ষর, হার্দিক, বরুণরাও উইকেট শিকারির তালিকায় যোগ দেন। মাত্র ৫০ রানেই ৫ উইকেট খুইয়েই বসেন প্রোটিয়ারা। আর ঘুরে দাঁড়াতে পারেননি। ৭৪ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মারক্রামের দল হার মানেন ১০১ রানের বিশাল ব্যবধানে। ১২.৩ ওভার টিকে ছিল তারা। আর্শদীপ, বুমরা, বরুণ ও অক্ষর ২টি করে উইকেট নেন। তবে ম্যাচের নায়ক নিঃসন্দেহে হার্দিক। একটি উইকেটও নেন তিনি। অপরটি দুবের ঝুলিতে।

     

বিজ্ঞাপন

Goto Top