• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

তৃতীয় ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেলেন সূর্যরা

কোচের ধমকে কাজ হল! ঘুরে দাঁড়ালেন বোলাররা।

নতুন বলে ভারতীয় পেসারেরা ছন্দে ফিরতেই জয়ে ফিরল ভারত। মুল্লানপুরে অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহকে দেখে মনে হচ্ছিল, পাড়ার স্তরের বোলার। অর্শদীপ এক ওভারে সাতটি ওয়াইড দেওয়ায় রেগে গিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। নিশ্চয় পড়ে ধমকও দিয়েছিলেন। তাতেই কাজ হল। ধর্মশালায় চেনা অর্শদীপকে চোখে পড়ল। বুমরাহ না খেললেও হর্ষিত রানা নতুন বলে উইকেট নিলেন। একটিও ওয়াইড, নো করেনি ভারত। বোলারদের দাপটে ১১৭ রানে আটকে গেল দক্ষিণ আফ্রিকা। সেই রান তাড়া করতে বেশি সমস্যা হয়নি ভারতের। ২৫ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে সিরিজ়ে ২-১ এগিয়ে গেল ভারত।

শুভমন এই ম্যাচেও শূন্য রানে আউট হতে পারতেন। জানসেনের বল তাঁর প্যাডে লাগলে আম্পায়ার আউট দেন। রিভিউ নেন শুভমন। দেখা যায়, প্যাডে লাগার আগে বল ব্যাটে লেগেছে। বেঁচে যান তিনি। জীবন কাজে লাগান ভারতের সহ-অধিনায়ক। কয়েকটি বড় শট খেলেন তিনি। অভিষেক ব্যাট চালিয়ে যাচ্ছিলেন। পাওয়ার প্লে কাজে লাগাচ্ছিলেন। ওপেনিং জুটি ভাঙেন বশ। ১৮ বলে ৩৫ রান করে আউট হন অভিষেক। তিনটি চার ও তিনটি ছক্কা মারেন। তাতে অবশ্য ভারতের রান তাড়ায় সমস্যা হয়নি। পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে ৬৮ রান করে তারা। অভিষেক আউট হওয়ার পর শুভমনের সঙ্গে জুটি বাঁধেন তিলক বর্মা। কিন্তু রান তোলার গতি কমে যায় ভারতের। তাতে অবশ্য জিততে সমস্যা হয়নি। কারণ, তত ক্ষণে জরুরি রান রেট ওভার প্রতি ৪ রানে নেমে যাওয়ায় চাপ ছিল না তাঁদের উপর। কিন্তু তার পরেও সমস্যা হয় শুভমনের। ছন্দ পাচ্ছিলেন না তিনি। পাঁচটি চার মারেন। কিন্তু স্কোরবোর্ড চালু লাগতে পারলেন না। ২৮ বলে ২৮ রান করে জানসেনের বলে বোল্ড হলেন। সূর্য চাইলে শেষ পর্যন্ত খেলতে পারতেন। কিন্তু আবার একটি খারাপ শট মেরে আউট হলেন তিনি। আবার শুরুতেই হাওয়ায় শট খেলার চেষ্টা করলেন। উইকেট দিয়ে আসতে হল। হতাশ হবেন সূর্য। খেলা শেষ করতে পারলে আত্মবিশ্বাস বাড়ত। শেষ পর্যন্ত ১৫.৫ ওভারে শেষ হয় খেলা। তিলক ২৫ ও শিবম দুবে ১০ রানে অপরাজিত থাকেন।

     

বিজ্ঞাপন

Goto Top