খেলার বিভাগ > ক্রিকেট
সংবাদিক বৈঠক বাতিল পাক দলের।
কয়েক ঘণ্টা পরে এশিয়া কাপে ফের মহারণ। সুপার ফোরে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। তবে এমন মহাম্যাচের আগে মাত্র
১২ মিনিটের সাংবাদিক বৈঠক হল। সেখানে অন্তত ছ’টি প্রশ্ন করা হল পাকিস্তান ম্যাচ নিয়ে। উত্তরও দিলেন তিনি। কিন্তু নিজের মুখে এক বারও উচ্চারণ করলেন না পাকিস্তানের নাম। ‘ওরা’, ‘ওদের’, এই জাতীয় শব্দ দিয়েই বর্ণনা করলেন বিপক্ষ দলকে। পাকিস্তানের মতো বড়ো ম্যাচ কীভাবে সামলাতে হবে, তার জন্য সতীর্থদের পরামর্শও দিয়ে দিলেন সূর্যকুমার যাদব। এটাও জানিয়ে রাখলেন, ১৪০ কোটি ভারতবাসীর কাছে রবিবারটা দারুণ কাটবে।
গ্রুপ পর্বে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে অনেকেই প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিলেন কয়েক জন ভারতীয় ক্রিকেটার। সুপার ফোরে আবার একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে হাসতে হাসতে সূর্যের পরামর্শ, ‘ঘরের দরজা বন্ধ কর। ফোন সুইচ অফ করে ঘুমিয়ে পড়। এটাই সবার সেরা।’ পরক্ষণেই কিছুটা সিরিয়াস ভারতের অধিনায়ক। বললেন, ‘দেখুন, বলা যতটা সহজ কাজে করা ততটা সহজ নয়। অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়, একসঙ্গে নৈশভোজে যাই। দলের অনেকে আছে যারা এসব করতে ভালোবাসে। কাজটা কঠিন। তবে আপনি কী করবেন, কার কথা শুনবেন, মন কী বলছে এগুলোর ওপরেও অনেক কিছু নির্ভর করে।’
সূর্যকুমারকে যত বারই ভারত-পাকিস্তান ম্যাচের বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছে, ততবারই তিনি টেনে এনেছেন ক্রিকেটীয় লড়াইকে। বিতর্কে কোনও ইন্ধন দিতে চাননি। তাঁকে জিজ্ঞাসা করা হয়, রবিবার করমর্দন করবেন কি না। সূর্য বলেন, ‘দুই দলের মধ্যে ব্যাট-বলের ভালো লড়াই হবে। আগ্রাসী মানসিকতার লড়াই হবে। স্টেডিয়াম ভর্তি থাকবে। তাই দুই দলই অনেক সমর্থন পাবে। দেশের হয়ে সেরাটা দেওয়া এবং মানুষকে বিনোদন দেওয়াই আমাদের লক্ষ্য।’
ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে যে শত্রুতা জড়িয়ে রয়েছে, তা নিয়েও প্রশ্ন করা হয় সূর্যকে। তিনি বলেন, ‘সেই সময়ের কথা জানি না। আমি তো ওই ম্যাচে খেলিনি। জানি না কী ধরনের শত্রুতার কথা আপনারা বলছেন। মাঠে গিয়ে দেখি স্টেডিয়াম পুরো ভর্তি রয়েছে কি না। স্টেডিয়াম ভর্তি থাকলে দলকে বলি, এবার আমাদের বিনোদন উপহার দেওয়ার সময় এসেছে। এত লোক খেলা দেখতে এলে তাদের বিনোদন দেওয়া আমাদের দায়িত্ব। তাই রবিবারও ভালো ক্রিকেট খেলতে চাই আমরা।’ এদিকে, বিতর্ক পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেটের। রবিবার সুপার ফোরে ভারতের বিরুদ্ধে নামবে তারা। তার আগে শনিবারের নির্ধারিত সাংবাদিক বৈঠক বাতিল করে দিল পাক দল। ফলে এশিয়া কাপের দ্বৈরথের আগে বাড়ছে উত্তাপ এবং জল্পনা। কেন পাকিস্তান সাংবাদিক বৈঠক বাতিল করেছে তা অজানা।