• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ডাকেটের দুরন্ত সেঞ্চুরি, ৫ উইকেটে হারল ভারত

পাঁচ ম্যাচের সিরিজে ভারত পিছিয়ে ১-০ ব্যবধানে।

প্রথম টেস্ট জিততে গেলে ইংল্যান্ডের লক্ষ্য ছিল ৩৭১। ৫ উইকেট খুইয়ে এই রান তুলে নিল ইংরেজ বাহিনী। পাঁচ ম্যাচের সিরিজে ভারত পিছিয়ে ১-০ ব্যবধানে। প্রথম সেশনে কোনও উইকেট ফেলতে পারেনি ভারতীয় বোলাররা। লাঞ্চের সময় বিনা উইকেটে ১১৭ রান ছিল ইংল্যান্ডের। এদিন দুর্দান্ত ব্যাটিং করলেন বেন ডাকেট। ১২১ বলে ১০০ রান করেন ডাকেট। শার্দূল ঠাকুরের বলে ১৪৯ রানে সাজঘরে ফেরেন তিনি। ১৭০ বলে ২১টি চার ও ১টি ছয় মেরে এই রান করেন ইংরেজ ওপেনার। 
পাশাপাশি ডাকেটকে ভালো সঙ্গ দেন অপর ওপেনার জ্যাক ক্রলি। ১২৬ বলে ৬৫ রান করেন ক্রলি। ইংল্যান্ডের এই ওপেনার আউট হওয়ার পরে দ্রুত ফিরে যান প্রথম ইনিংসে শতরান করা ওলি পোপও। মাত্র ৮ রান করেন তিনি। পোপ আউট হওয়ার পরে কিছুটা ক্ষীণ আশা জেগেছিল ভারতীয় শিবিরে। কিন্তু জসপ্রীত বুমরা ও প্রসিদ্ধ কৃষ্ণরা এদিন ভালো বোলিং করতে ব্যর্থ। প্রসিদ্ধ ২টো উইকেট পেলেও বুমরার বল ভালো ভাবেই খেলে দিয়েছেন ইংরেজ ব্যাটাররা। পাশাপাশি খারাপ ফিল্ডিং করেছেন ভারতীয়রা। 
তবে ডাকেট আউট হওয়ার পরে বোলিংয়ে নতুন প্রাণ পায় ভারতীয় দল। শার্দূলের প্রথম বলেই শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন প্রথম ইনিংসে মাত্র এক রানের জন্য সেঞ্চুরি না পাওয়া হ্যারি ব্রুক।  এরপর স্টোক ও রুট দলকে টানেন। বাকি কাজটি রুট সারেন জেমি স্মিথকে সঙ্গে নিয়ে। এই হারে গিলের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে অনেক।

     

বিজ্ঞাপন

Goto Top