• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারত, নায়ক কুইন্টন

পঞ্জাবের মাটিতে ব‍্যর্থ তিন ‘পঞ্জাব দা পুত্তর’!

মুলানপুরে দেখা গেল কটকের উলটো ছবি। ভারতের যে বোলাররা কটকে প্রথম ম্যাচ জিতিয়েছিলেন সেই বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন কুইন্টন ডি’ককরা। প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় বোলিং দাপটে মাত্র ৭৪ রানেই গুটিয়ে গিয়েছিল প্রোটিয়ারা। জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তীদের তাণ্ডবে ধোপে টিকতে পারেননি কেউ। এদিন মুলানপুরে সেই ছন্দ ধরে রাখতে পারল না টিম ইন্ডিয়া। একমাত্র সফল বরুণ চক্রবর্তী। তিনি ২ উইকেট পেয়েছেন। ব্যাটে রান পেলেন তিলক। ৫১ রানে হারল ভারত। 
অনবদ্য ব্যাটিং করলেন কুইন্টন ডি’কক। ৪৬ বলে ৯০ রান করলেন প্রোটিয়া ওপেনার। পাশাপাশি ভালো ব্যাটিং করলেন মারক্রাম। তিনি ২৬ বলে ২৯ রান করলেন। দোনোভান ফেরেইরা ১৬ বলে ৩০ ও ডেভিড মিলার ১২ বলে ২০ রানে অপরাজিত ছিলেন। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
মুলানপুরে টসের পরই একগাল হাসি ছিল সূর্যকুমার যাদবের মুখে। কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতেছিল ভারত। কিন্তু ম্যাচ জিততে পারল না তারা। মাত্র ৩২ রানের মধ্যে প্রথম সারির তিন ব্যাটার খুইয়ে ফেলে তারা। শুভমন এদিনও ব্যর্থ। প্রথম বলেই সাজঘরে ফেরেন তিনি। অভিষেক শর্মা শুরুটা ভালো করলেও, বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। ৮ বলে তাঁর অবদান ১৭। সূর্যকুমার ৪ বলে ৫ রানে আউট হন। ব্যর্থ গত ম্যাচের নায়ক হার্দিক পান্ডিয়াও। একমাত্র লড়াই করলেন তিলক বর্মা। তিনি ৩৪ বলে ৬২ রান করেন। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৬২ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া।

     

বিজ্ঞাপন

Goto Top