খেলার বিভাগ > ক্রিকেট
এক ওভাের তিন উইকেট কুলদীপের।
ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে শেষ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলেছিল ভারত। সাত মাস পর এশিয়া কাপে আবার নামল সূর্যকুমার যাদবরা। বুধবার নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে ৯ উইকেটে উড়িয়ে দিল ভারতীয় দল। তবে চমক অন্য জায়গায়। ম্যাচ জিততে ভারতের সময় লেগেছে মাত্র ৪.৩ ওভার! টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ দলের ওপেনার আলিশান সারাফু ভালো শুরু করেছিলেন। তিনি ২২ রান করেন। কিন্তু বুমরার বলে বোল্ড হয়ে যান। দ্বিতীয় উইকেট বরুণ চক্রবর্তীর ঝুলিতে। এরপর বোলিংয়ে ভেলকি দেখালেন কুলদীপ যাদব। নিজের দ্বিতীয় ওভারে তিন উইকেট তুলে নেন এই চাইনাম্যান।
আমিরশাহির প্রথম দুই ব্যাটার ছাড়া আর কেউই দু’অঙ্কের মুখ দেখেননি। ১৩.১ ওভারে গুটিয়ে যায় তারা। কুলদীপ একাই নেন ৪ উইকেট। ম্যাচের সেরাও হন তিনি। ৩ উইকেট পান শিবম দুবে। মাত্র ৫৭ রানে গুটিয়ে যায় আমিরশাহির ইনিংস।
ভারতের প্রথম একাদশে রয়েছে চমক। দলে রয়েছেন সঞ্জু স্যামসন। সকলের নজর ছিল সঞ্জুর ওপর। অনুশীলন দেখে মনে হয়েছিল প্রথম একাদশে জায়গা পাবেন না তিনি। অধিনায়ক সূর্যও এই ব্যাপারে ধোঁয়াশা রেখেছিলেন। তিনি কোনও স্পষ্ট করা বলেননি। মনে করা হচ্ছিল সঞ্জুর বদলে জিতেশ শর্মাকে খেলানো হবে। কিন্তু সঞ্জুর ওপর ভরসা দেখিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। তাঁকে নেওয়া হয়েছে। তবে ওপেন নয়, মিডল অর্ডারে খেলানো হবে সঞ্জুকে। দুবাইয়ের মাঠে মাত্র এক বিশেষজ্ঞ পেসারে খেলছে ভারত। জসপ্রীত বুমরা আবার ছোট ফরম্যাটে নামবেন। অর্শদীপ সিংকে নেওয়া হয়নি। হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে দলের দুই পেসার-অলরাউন্ডার।
জবাবে শুরুতেই ঝড় তোলে অভিষেক শর্মা। তবে ১৬ বলে ৩০ রান করে আউট হয়ে যান তিনি। সুর্যকুমার নেমেই প্রথম বলে ছক্কা হাঁকান। শেষ পর্যন্ত ৪.৩ ওভারে ৬০ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। সূর্যকুমার ৭ এবং শুভমন গিল ৯ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে ড্রেস রিহার্সালটা বেশ ভালোই সেরে নিল টিম ইন্ডিয়া।