• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ভারতকে ম্যাচে ফেরালেন সিরাজ, প্রসিদ্ধ

দিনের শেষে ভারতের স্কোর ৭৫/২।

মহম্মদ সিরাজ, আকাশদীপদের বিরুদ্ধে যে ভাবে ‘বাজ়‌বল’ খেলা শুরু করেছিলেন জ়‌াক ক্রলি এবং বেন ডাকেট, তাতে একসময় মনে হয়েছিল ম্যাঞ্চেস্টারের মতো ওভালেও বোধহয় একটাই ইনিংস ব্যাট করতে চায় ইংল্যান্ড। তবে সেই আশা পূরণ হল না। ভারতকে ম্যাচে ফেরালেন সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। দু’জনেই চার উইকেট নিলেন। ফলে দ্বিতীয় দিনের শেষে কিছুটা স্বস্তিতে ভারত। পুরোপুরি স্বস্তি থাকল না দু’উইকেট হারিয়ে ফেলায়।

দ্বিতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামল ভারত। দিনের শেষে তাদের স্কোর ৭৫/২। এগিয়ে ৫২ রানে। অবস্থা যা, তাতে চার দিনের বেশি এই টেস্ট গড়ানোর সম্ভাবনা খুবই কম। প্রথম ইনিংসে ভারতের তোলা ২২৪-এর জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৪৭ রানে। ছিটকে যাওয়ায় ক্রিস ওকস ব্যাট করতে পারেননি। দ্বিতীয় বার ফিল্ডিং করতে নেমে ভারতকে বার বার সুযোগ দিল ইংল্যান্ড। দু’বার যশস্বী জয়সওয়ালের ক্যাচ পড়ল, এক বার সাই সুদর্শনের।

     

বিজ্ঞাপন

Goto Top