• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

পঞ্চম ম্যাচ শনিবার ব্রিসবেনে।

অস্ট্রেলিয়ায় এক দিনের সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজ হারতে হচ্ছে না ভারতকে। বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে দিলেন সূর্যকুমার যাদবরা। গোল্ড কোস্টে টসে হেরে আগে ব্যাট করে ভারত তুলেছিল ১৬৮-৮। জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে গেল ১১৯ রানে। সিরিজে ভারত আপাতত ২-১ এগিয়ে। পঞ্চম ম্যাচ শনিবার ব্রিসবেনে।
জিতলেও ভারতের চিন্তা থাকল ব্যাটারদের নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপ বেশি দূরে নেই। এত দিনে মোটামুটি দলের কাঠামো তৈরি হয়ে যাওয়ার কথা। তবে অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ ম্যাচেও পরীক্ষা-নিরীক্ষার রাস্তা থেকে হাঁটলেন না গৌতম গম্ভীররা। দলে ভারত কোনও বদল করেনি। বদল হল ব্যাটিং অর্ডারে। আচমকাই শিবম দুবেকে ওপরে উঠিয়ে আনা হল। তিলক বর্মাকে মাঝে নামানো হল। অক্ষর প্যাটেল আটে নামলেন।
গোল্ড কোস্টে অতীতে কখনও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেনি ভারত। ফলে পিচ কেমন হতে পারে সেই ব্যাপারে বিশেষ ধারণা ছিল না তাদের। অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শও টসের পর বলেন, এই মাঠে তাঁরা বিশেষ খেলেন না। ফলে খুব বেশি পরিচিত নন পিচ নিয়ে। তবে দিনের শেষে দেখা গেল, পিচ বেশি ভালো কাজে লাগাল অস্ট্রেলিয়াই।
পিচ মন্থর হওয়ায় বল সহজে ব্যাটে আসছিল না। ফলে ভারতীয় ব্যাটারদের খেলতে অসুবিধা হচ্ছিল শুরু থেকেই। শুভমন এবং অভিষেক শুরু থেকে আড়াআড়ি শট খেলার চেষ্টা করছিলেন। তা ছাড়া, গোল্ড কোস্টের মাঠ বেশ বড়ো হওয়ায় বড়ো শট খেলাও মুশকিল হয়ে যাচ্ছিল। মন্থর পিচে অফকাটার-সব বলে বিভিন্ন রকম বৈচিত্র এনে ভারতের ব্যাটারদের একটানা সমস্যায় ফেলে গেলেন ন্যাথান এলিস।
সমস্যা হচ্ছিল আরও একটি জায়গায়। বলের অসমান বাউন্সের কারণে কোনও বল নিচু হয়ে আসছিল, কোনও বল আচমকাই উঁচু হয়ে যাচ্ছিল। ফলে দুই ওপেনারই খুব একটা সুবিধা করতে পারছিলেন না। ষষ্ঠ ওভারে মার্কাস স্টোইনিসের সেই রকমই একটি বল আচমকা লাফিয়ে লাগল হেলমেটের নীচে। স্বাভাবিক ভাবে কনকাশন পরীক্ষা করাতে হল। তবু পাওয়ার প্লে-তে প্রায় ৫০-এর কাছাকাছি রান উঠে যায়। তার পরেই প্রথম উইকেট হারায় ভারত। হেলমেটে লাগার পর অভিষেক বোধহয় একটু মরিয়া হয়ে গিয়েছিলেন। পরের ওভারে অ্যাডাম জাম্পাকে ছয় মারেন। দু’বল পরেই আউট। মনে করা হয়েছিল তিনে সূর্যকুমার যাদব অথবা তিলক বর্মা নামবেন। দেখা গেল শিবম দুবেকে হেঁটে আসতে। এই জায়গায় অতীতে খুব একটা খেলেননি শিবম। গোল্ড কোস্টে সিরিজে টিকে থাকার ম্যাচে কেন ভারতীয় দল এই রকম পরীক্ষা-নিরীক্ষা করতে গেল তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। সেই পরীক্ষা সফল হল না। শিবম ২২ রান করেছেন বটে, তবে খেলেছেন ১৮টি বল। অর্থাৎ স্ট্রাইক রেট একশোর সামান্য বেশি। তিনে ব্যাট করতে নামা ব্যাটারের পক্ষে তা খুবই কম। চারে নেমে সফল হলেন না সূর্য (২০) নিজেও। তার আগেই অবশ্য ফিরে গিয়েছেন শুভমন গিল (৪৬)। চলতি টি-টোয়েন্টি সিরিজে নিজের সর্বোচ্চ রান করলেন বটে। কিন্তু এত বেশি বল খেললেন যা তাঁর থেকে আশা করা যায় না।

     

বিজ্ঞাপন

Goto Top