• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ছয় উইকেট হারিয়ে চাপে টিম ইন্ডিয়া

৬ উইকেটে ৮৫ রান তুলেছে টিম ইন্ডিয়া।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ! বৃষ্টির জন্য ম্যাচ বারবার বন্ধ হয়েছে। বৃহস্পতিবার টসে হেরে ব্যাটিং করে ভারতীয় দল। বৃষ্টির জন্য ফের বন্ধ ম্যাচ। প্রথম দিনের শেষে ৬ উইকেটে ৮৫ রান তুলেছে টিম ইন্ডিয়া। করুণ নায়ার ৫২ ও ও ওয়াশিংটন সুন্দর ১৯ রানে অপরাজিত রয়েছেন।
এদিন বড়ো রান পেলেন না দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। যশস্বী মাত্র ২ রানে আউট হলেন। পাশাপাশি রাহুল করলেন মাত্র ১৪ রান। অধিনায়ক শুভমন গিলের ওপর ভরসা ছিল ভারতীয় সমর্থকদের। কিন্তু তিনিও হতাশ করলেন প্রথম দিন। মাত্র ২১ রানে রান আউট হয়ে ফিরলেন ভারত অধিনায়ক। তিন উইকেট পড়ে যাওয়ার পরে কিছুটা হলেও চাপে টিম ইন্ডিয়া। দ্বিতীয় সেশনে বৃষ্টির জন্য মাত্র ৭ ওভার খেলা হয়। তবে তৃতীয় সেশনে খেলা চলে। তবে এই সময় আরও তিন উইকেট হারায় ভারত। ক্রিজে সেট হয়ে যাওয়া সাই সুদর্শন ফেরেন ৩৮ রানে। জাদেজা এই ম্যাচে ব্যর্থ। পন্থের পরিবর্তে সুযোগ পাওয়া ধ্রুব জুরেলের অবদান মাত্র ১৯। তবে করুণ ও সুন্দর দলকে ২০০-র গণ্ডি পার করে দেন।
এদিকে, ইংল্যান্ড সফরের একটি টেস্টেও টস জিততে পারলেন না শুভমন গিল! প্রথম চার টেস্টের মতো বৃহস্পতিবার ওভালেও টস হেরেছেন ভারতীয় দলের অধিনায়ক। অর্থাৎ সিরিজের সব ম্যাচেই টস হারলেন শুভমন।

     

বিজ্ঞাপন

Goto Top