• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আজ সুপার ফোরে বাংলাদেশের মুখোমুখি ভারত

আত্মবিশ্বাসী সূর্যরা।

আর কয়েক ঘণ্টা পরে এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারতীয়। টিম ইন্ডিয়াকে নিয়ে বাংলাদেশ কোচ যতই হুংঙ্কার দেন না ভারতীয় দল অবশ্য সমীহ করছে তাদের। গৌতম গম্ভীর ও সূর্যকুমার যাদবরা অবশ্য গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশকে। তবে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানকে হেলায় হারানোর রীতিমতো আত্মবিশ্বাসী সূর্যরা। বাংলাদেশের বিরুদ্ধে জয় ছাড়া আর কিছুই ভাবছে না তারা।
এদিকে, এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারত-পাকিস্তান ম্যাচে বিক্ষিপ্ত উত্তেজনা তৈরি হয়েছিল। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় হাতের ইশারায় বিশেষ ইঙ্গিত করেছিলেন হ্যারিস রউফ। অপারেশন সিঁদুরের সময় ভারতের রাফাল যুদ্ধ বিমান ধ্বংস নিয়ে পাকিস্তানের দাবির কথা মনে করাতে চেয়েছিলেন। তাঁকে পালটা জবাব দিলেন ভারতের জোরে বোলার আর্শদীপ সিং।
সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে আর্শদীপের ভিডিয়ো। তাতে তিনিও রউফের মতো হাতের ইশারায় বিমান ওড়ানোর ভঙ্গি করেছেন। তার পর হাত ঘুরিয়ে কোমরের দিকে ইঙ্গিত করেছেন। আর্শদীপ হয়তো বোঝাতে চেয়েছেন, ভারতের যুদ্ধবিমান পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছিল। ভারত-পাক ম্যাচে একাধিক উত্তেজনার কেন্দ্রে ছিলেন পাক জোরে বোলার রউফ। অক্রিকেটীয় আচরণের জন্য তাঁকে সমালোচিতও হতে হয়েছে।

     

বিজ্ঞাপন

Goto Top