খেলার বিভাগ > ক্রিকেট
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টেস্টটিও ইডেন থেকে সরতে পারে।
মুম্বই: ১৪ থেকে ১৮ নভেম্বর প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্ট। সেই ম্যাচটি ইডেনে যদি আসে, তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টেস্টটিও ইডেন থেকে সরতে পারে। যেটা হওয়ার কথা অক্টোবরের ১০ থেকে ১৪ তারিখ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকে ম্যাচ সরতে পারে কলকাতায়। চলতি বছরের নভেম্বরে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। দু’টি টেস্ট ছাড়াও তিনটি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়ারা।