খেলার বিভাগ > ক্রিকেট
৬ উইকেটে জেতে তারা।
জয়পুরে আইপিএলের ম্যাচে পঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। টসে জিতে ফিল্ডিং নেয় দিল্লি। ব্যাটিংয়ের শুরুতেই পঞ্জাবের ওপেনার প্রিয়াংশ মাত্র ৬ রানে আউট হয়ে যান। এরপর অপর ওপেনার প্রভসিমরন ২৮ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ রান করেন শ্রেয়স আয়ার। ৩৪ বলে ৫৩ রান করেন তিনি। এছাড়া জশ ইংলিশ করেন ৩২ রান। ২০ ওভারে ৮ উইকেটে ২০৬ রান করে পঞ্জাব। দলের অপর ভরসা শশাঙ্ক সিং এদিন মাত্র ১১ রান করেন।
জবাবে ১৯.৩ ওভারে ৪ উইকেটে ২০৮ রান তোলে দিল্লি। ৬ উইকেটে জেতে তারা।