খেলার বিভাগ > ক্রিকেট
১৬ রানে সব্যসাচী এসএ-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা।
অশোকনগরের গোল মাঠে এনসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আরকেএসসিএ চাকদহ। ১৬ রানে সব্যসাচী এসএ-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা।
টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় সব্যসাচী এসএ। আরকেএসসিএ প্রথম ব্যাট করে ৮৫ রানে অলআউট হয়ে যায়। ইশিতা সাহা করেন ৪৩ বলে ৩৯ রান। জবাবে ব্যাট করতে নেমে সব্যসাচী এসএ অলআউট হয়ে যায় ৬৯ রানে। আরকেএসসিএ-র হয়ে চার উইকেট নেন সামরীন খাতুন ও তিন উইকেট নেন সাবরিনা মণ্ডল। ফাইনাল ম্যাচে অশোকনগরের গোল মাঠে উপস্থিত ছিলেন এসসিসি প্রেসিডেন্ট পবণ ভালোটিয়া, প্রাক্তন এনসিসির প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।