• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

পদ ছাড়লেন বিন্নি, অন্তর্বর্তী সভাপতি রাজীব শুক্লা

এশিয়া কাপের আগেই ভারতীয় বোর্ডে রদবদল হচ্ছে।

শেষ হল রজার বিন্নির মেয়াদ। এশিয়া কাপের আগেই ভারতীয় বোর্ডে রদবদল হচ্ছে। নতুন সভাপতি পেল বিসিসিআই। বোর্ড সভাপতির পদ ছেড়েছেন বিন্নি। নতুন বোর্ড সভাপতির নাম ঘোষণা না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব সামলাবেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও ঘোষণা করেনি। এদিকে চলতি বছরের জুলাই মাসে প্রেসিডেন্ট হিসাবে বিন্নির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কারণ তাঁর সত্তর বছর বয়স হয়ে গিয়েছে। লোধা আইন অনুসারে সত্তর বছর হয়ে গেলে কেউ আর বোর্ডের প্রশাসনিক পদে থাকতে পারেন না।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ২০২২ সালের অক্টোবর মাসে বোর্ড সভাপতি হয়েছিলেন বিন্নি। ১৯ জুলাই তাঁর বয়স ৭০ পেরিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধান অনুযায়ী, ৭০ বছরের পর কেউ প্রশাসনের কোনও পদে থাকতে পারবেন না। অর্থাৎ, তিন বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদ ছাড়তে হল বিন্নিকে। রাজীবের বয়স ৬৫। তিনি ২০২০ সাল থেকে বোর্ডের সহ-সভাপতি। সেপ্টেম্বর মাসে বোর্ডের পরবর্তী বার্ষিক সাধারণ সভা। সেখানেই পরবর্তী সভাপতির নাম নিয়ে আলোচনা হবে। তত দিন বোর্ডের সব দায়িত্ব সামলাবেন রাজীব। কয়েকদিন আগে জানা গিয়েছিল, তিন বছরের মেয়াদ পূর্ণ করবেন বিন্নি। কারণ, জাতীয় ক্রীড়া আইনে বলা হয়েছে, বিভিন্ন ক্রীড়া সংস্থায় প্রশাসক পদে ৭৫ বছর পর্যন্ত থাকা যাবে। যেহেতু বিশ্ব ক্রীড়া সংস্থায় বয়সের কোনও বিধিনিষেধ নেই। কিন্তু বিসিসিআই স্বয়ংশাসিত সংস্থা। তাদের সংবিধান ৭০ বছরের পর আর কেউ দায়িত্বে থাকতে পারবেন না। সেই নিয়ম মেনেই সরতে হয়েছে বিন্নিকে। ক্রিকেট বোর্ডের আইনি দল জাতীয় ক্রীড়া আইন খতিয়ে দেখছে। বোর্ডের এক আধিকারিক বলেন, 'সবে বিল আইনে পরিণত হয়েছে। আমাদের পুরো বিষয়টা খতিয়ে দেখতে হবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচন করাতে হবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না।'

     

বিজ্ঞাপন

Goto Top