• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

উত্তরাখণ্ডের  বিরুদ্ধে অবিশ্বাস্য জয় বাংলার

অভিমন্যু ঈশ্বরণরা ৮ উইকেটে জয় পেল। 

এক কথায় অসাধারণ। অবিশ্বাস্য জয় পেল বাংলা। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে জিতল তারা। তবে শনিবার মহম্মদ শামি, অভিমন্যু ঈশ্বরণরা ৮ উইকেটে জিতলেও বাংলা শিবিরে অসন্তোষ। ইডেন গার্ডেন্সের পিচ খুশি করতে পারেনি বাংলার ক্রিকেটারদের। সৌরভ গঙ্গোপাধ্যায় দ্বিতীয়বার সিএবি সভাপতি হওয়ার পর ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলল বাংলা। সেখানেই প্রশ্ন উঠে গেল ২২ গজ নিয়ে। ঠিক যেমন প্রশ্ন থাকল আকাশ দীপ এবং ম্যাচের সেরা মহম্মদ শামিকে নিয়েও।
তৃতীয় দিনের শেষে উত্তরাখণ্ডের দ্বিতীয় ইনিংসের রান ছিল ২ উইকেটে ১৬৫। সেখান থেকে শনিবার তাদের ইনিংস শেষ হয় ২৬৫ রানে। এর পর জয়ের জন্য বাংলার প্রয়োজন ছিল ১৫৬ রান। অধিনায়ক অভিমন্যু ৭১ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়লেন। প্রথম ইনিংসের ব্যর্থতা ঢাকলেন দলকে জিতিয়ে। তাঁর সঙ্গে দ্বিতীয় উইকেটে প্রয়োজনীয় জুটি তৈরি করলেন সুদীপ ঘরামি (৪৬)। ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় বাংলা। এর আগে উত্তরাখণ্ডের ইনিংস দ্রুত শেষ করে দেন শামিরা। প্রথম ইনিংসে ৩৭ রানে ৩ উইকেট নেওয়া শামি দ্বিতীয় ইনিংসে নিলেন ৩৮ রানে ৪ উইকেট। তিনি ম্যাচের সেরা। কিন্তু ম্যাচে তাঁর ৭ উইকেটের ৬টিই টেল এন্ডারদের। প্রতিষ্ঠিত ব্যাটারদের মধ্যে তাঁর একমাত্র শিকার উত্তরাখণ্ডের অধিনায়ক কুণাল চান্ডেলা (৭২)। অন্তত এই ম্যাচে শামিকে চেনা ফর্মে দেখা যায়নি। উইকেট পাওয়ার জন্য ব্যাটারদের ভুলের জন্য অপেক্ষা করতে হয়েছে। একই অবস্থা ভারতীয় দলের আর এক জোরে বোলার আকাশেরও। তিনি ৭৯ রানে ২ উইকেট নিলেন। ৬৩ রানে ২ উইকেট ঈশান পোড়েলের। উত্তরাখণ্ডের হয়ে চান্ডেলা এবং উইকেটরক্ষক-ওপেনার প্রশান্ত চোপড়া (৮২) ছাড়া বলার মতো রান কেউ পাননি।
 

     

বিজ্ঞাপন

Goto Top