• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

সূর্যের প্রশংসায় পঞ্চমুখ গম্ভীর

সূর্যকুমার যাদবের পারফরম্যান্স একটু হলেও চিন্তায় রাখবে ভারতকে।

একদিনের সিরিজে হেরে অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া। তবে তার আগে টি-টোয়েন্টির অধিনায়ক সূর্যকুমার যাদবের পারফরম্যান্স একটু হলেও চিন্তায় রাখবে ভারতকে। শেষ সাত ম্যাচে মাত্র ৭২ রান করেছেন সূর্য। তবে সূর্যের ফর্ম পাত্তাই দিতে চাইলেন না ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে অধিনায়কের পাশে তো দাঁড়ালেনই, পাশাপাশি আগামী দিনে কী রকম দল চান সেটাও স্পষ্ট করে দিয়েছেন গম্ভীর।
গত মাসে সূর্যের নেতৃত্বে এশিয়া কাপ জিতেছে ভারত। এবার অস্ট্রেলিয়া সিরিজে জেতাও তাদের লক্ষ্য। এক সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, ‘সত্যি বলতে, সূর্যের ফর্ম নিয়ে একটুও চিন্তিত নই আমি। সাজঘরে অতি আগ্রাসী মনোভাব বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। সেই দর্শন মেনে চললে ব্যর্থতা আসবেই। সমালোচনা এড়াতে সূর্য চাইলেই ৩০ বলে ৪০ রান করতে পারে। তবে একসঙ্গে বসে আমরা ঠিক করেছি, ব্যর্থ হলেও নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে পিছিয়ে আসব না।’মা নুষ এবং নেতা সূর্যের প্রশংসা শোনা গিয়েছে গম্ভীরের মুখে। বলেছেন, ‘মানুষ হিসাবে সূর্য দারুণ। ভালো মানুষেরাই ভালো নেতা হয়। ও আমাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলে ঠিকই, তবে আমার ভূমিকা হল শুধু ম্যাচের পরিস্থিতি ওকে বুঝিয়ে দেওয়া। এটা সূর্যরই দল। ওর খোলামেলা মানসিকতা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য একদম সঠিক। মাঠের বাইরে আপনি কেমন তার প্রভাব পড়ে মাঠে এবং সাজঘরে। গত দেড় বছরে সূর্য সেটা দারুণ ভাবে ধরে রেখেছে।’

     

বিজ্ঞাপন

Goto Top