• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

হারের কাঁপুনি কাটিয়ে জয় পাকিস্তানের

টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডাচদের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পাকিস্তানের

টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই পাওয়া গেল অঘটনের ইঙ্গিত। শেষপর্যন্ত অঘটন না ঘটলেও পাকিস্তানকে নেদারল্যান্ডস বুঝিয়ে দিল যে টি-২০ ক্রিকেটে তারা আর 'দুগ্ধপোষ্য শিশু' নয়। কলম্বোতে অধিনায়ক স্কট এডওয়ার্ডস (২৯ বলে ৩৭) ও বাস ডে লিডের (২৫ বলে ৩০) ব্যাটে ভর করে কোনওরকমে ১৪৭ রান তুলেছিল ডাচরা। নেদারল্যান্ডসকে দেড়শোর কমে আটকে রাখার মূল কৃতিত্ব সলমন মির্জা (৩/২৪), সাইম আইয়ুব (২/৭) ও আবরার আহমেদের (২/২৩)। কিন্তু এই রান তুলতেও যে পাকিস্তানের কালঘাম ছুটে যাবে তা কে জানত! সাহিবজাদা ফারহান (৩১ বলে ৪৭) ও সাইম আইয়ুব (১৩ বলে ২৪) দলকে চালকের আসনে বসিয়ে দিয়েছিলেন। কিন্তু আচমকাই ব্যাটিং বিপর্যয়।  ৯৮/২ থেকে হঠাৎই ১১৪/৭ হয়ে যায় পাকিস্তানের স্কোর। জয়ের গন্ধ পেয়ে তখন চাঙ্গা ডাচ শিবির। কিন্তু ১১ বলে ২৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে হারের মুখ থেকে জয় এনে দেন ফাহিম আশরাফ। তিন বল বাকি থাকতে দলকে তিন উইকেটে জয় এনে দেন তিনি।

     

বিজ্ঞাপন

Goto Top