খেলার বিভাগ > ক্রিকেট
রুটের ১৫০।
ম্যাঞ্চেস্টার টেস্টে হারলেই সিরিজ হারাবে ভারত। তৃতীয় দিনের শেষে ম্যাচের যা অবস্থা, তাতে এই টেস্টেও ভারতের জেতা বা ড্র করার বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে না। ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা হলেও চতুর্থ টেস্টে ইংল্যান্ড এখন যে জায়গায় সেখান থেকে হারের সম্ভাবনা খুবই কম। দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিং না করলে এই টেস্ট ভারতের পক্ষে বাঁচানো কার্যত অসম্ভব। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড তুলেছে ৫৪৪/৭। এগিয়ে রয়েছে ১৮৬ রানে। এখনও বাকি টেস্টের দু’দিন। আবহাওয়া বিরূপ না হলে ফলাফল পেতে অসুবিধা হওয়ার কথা নয়।